ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। একই অভিযানে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে ৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন অভিযোগ ও মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন মাদক কারবারি, ১১ জন মাদকসেবী, বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আটজন এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

গ্রেপ্তার মাদক কারবারির নাম ওসমান গণি প্রকাশ বাপ্পি (২৯)। তিনি উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় পৃথক মামলা রয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কক্সবাজার শহরের সৈকতপাড়া, দক্ষিণ কলাতলী, লাইট হাউসপাড়া, বাদশা ঘোনা ও মোস্তাকপাড়ার বাসিন্দাদের পাশাপাশি উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দারাও রয়েছেন।

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মোহাম্মদ ওয়াজেদ আলীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারামারি, চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া থানার একটি পরোয়ানাভুক্ত মামলায় রাসেল (১৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলাসহ বিভিন্ন আইনি ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং আটজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউপি সচিব আব্দুল লতিবের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

Update Time : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬