ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউপি সচিব আব্দুল লতিবের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিবের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সচিব আব্দুল লতিবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের কর্মজীবনে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল লতিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-শান্তি কামনা করা হয়। এ সময় তাঁকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

শিবগঞ্জে দাইপুকুরিয়া ইউপি সচিব আব্দুল লতিবের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Update Time : ১১:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬