ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৮ Time View
Print

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো :: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, বডি স্প্রে, জিরা, চিনি ও তিনটি মহিষ।

সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় তিনটি মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষের সিজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: কসমেটিকস, চিনি, জিরা ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল জব্দ

Update Time : ১১:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬