ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬২ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জুলাই) উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর আগস্তি এলাকার মাহবুব প্যাদার মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মো. রিমন হাওলাদার (২২) পিতা: মো. বাদল হাওলাদার, মাতা: সালমা বেগম, মো. সবুজ সরদার (২৩) পিতা: আবুল হোসেন সরদার, মাতা: কোহিনুর বেগম এবং মো. ইয়ামিন মাতুব্বর (২০) পিতা: মো. এনছান মাতুব্বর, মাতা: মমতাজ বেগম। গ্রেফতারকৃত সবার বাড়ি গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি ৮নং ওয়ার্ড এলাকায়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল সোমবার চর আগস্তি এলাকার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এই অভিযানের বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে রক্ষায় পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবারই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনের বিভিন্ন ইউনিয়নে মাদকের বিস্তার, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা

গলাচিপায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৮:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬