ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: শোকে স্তব্ধ স্বর্ণকার পট্টি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১০৩ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাই কর্মকার ওই এলাকার বাসিন্দা মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির আদরের সন্তান এবং স্থানীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী ছিল। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও রাই তার প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। কোচিং শেষে সকাল ৮টার দিকে বাসায় ফিরে নিজ কক্ষে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে কক্ষে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি দ্রুত গলাচিপা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন থাকলেও পরিবারের সদস্যরা কোনো নির্দিষ্ট কারণ জানাতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝিলন সিকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েছে। পুরো স্বর্ণকার পট্টি এলাকায় বিরাজ করছে গভীর শোকের আবহ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: শোকে স্তব্ধ স্বর্ণকার পট্টি

Update Time : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬