ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ১২জনকে পুরস্কার প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৩ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ, ‌ স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কাজের মান ও পরিমান বিবেচনায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ ১২(বার) জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, কোর্ট পুলিশ পরিদর্শক, চুয়াডাঙ্গা সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে জেলা পুলিশ, ঝিনাইদহে বদলি জনিত বিদায় এবং জনাব মোঃ রেজাউল করিম রেজা, ইনচার্জ, মোটরযান শাখা, চুয়াডাঙ্গা অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সহকর্মীদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা স্মৃতি স্মারক প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ১২জনকে পুরস্কার প্রদান

Update Time : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬