ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৯ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌,স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে পৃথক দুটি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে জয়রামপুর স্কুল বটতলা ও স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাল, ওষুধ, বীজ গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও সংরক্ষণ ব্যবস্থা তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং দইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় জয়রামপুর স্টেশন এলাকার মেসার্স আলাউদ্দিন স্টোর কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রেসক্রিপশন প্যাডে ‘বাত ব্যথা, চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ’ উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ এবং ওষুধ বিক্রির লাইসেন্স নবায়ন না থাকায় জয়রামপুর স্কুল বটতলা এলাকায় মেসার্স মুনস্টার ফার্মেসির ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় সার্বিক সহযোগিতা করেন ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী দেব চন্দ্র’কে ৬ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৫

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা

Update Time : ১২:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬