ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক খান সেলিম রহমানের শুভেচ্ছা বার্তা

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৬ Time View
Print

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক খান সেলিম রহমান দেশবাসী, পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সকল সংবাদকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে জাতীয় দৈনিক মাতৃজগত সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ২৩ বছরের এই পথচলায় পাঠক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসাই পত্রিকাটিকে সামনে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।
তিনি আরও বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। তাই সত্য প্রকাশ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন, মানবাধিকার রক্ষা, উন্নয়নের সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই মাতৃজগত-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই আদর্শকে ধারণ করে পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
খান সেলিম রহমান দেশের সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনমুখী বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মহান আল্লাহ তাআলার কাছে জাতীয় দৈনিক মাতৃজগত-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও দেশ, জাতি ও মানুষের কল্যাণে নির্ভীকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সকল সংবাদকর্মী, প্রতিনিধি, কলাকুশলী, পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া, ভালোবাসা ও অব্যাহত সহযোগিতা কামনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক খান সেলিম রহমানের শুভেচ্ছা বার্তা

Update Time : ১১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬