ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গৃহবধূকে সংর্ঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩০ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর

জামালপুরের বকশিগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল তিনটায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জসিম,আসমত,জুয়েল,বাদশা,বিজু,পাপ্পু ও আশরাফুল। আর খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই জেলার বকশিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইজিবাইকে করে বকশিগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথিমধ্যে তার গাড়িটি থামিয়ে অন্য একটি ইজিবাইকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে বকশিগঞ্জের নীলক্ষিয়া উত্তরপাড়ায় একটি বাড়ির রান্নাঘরে নিয়ে ওই গৃহবধূকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান আসামিরা।ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির কৃষি ভর্তুকির দ্বিতীয় ধাপের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে ফতেপুর ইউনিয়নের কৃষকরা

জামালপুরে গৃহবধূকে সংর্ঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

Update Time : ১১:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬