ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ,

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৫ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে মোট ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছে জেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন,
“বিগত ১৭ বছরে তৎকালীন এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে।

সেই জায়গা থেকে বিগত ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।”

মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশ্যে বলেন, “আইন প্রয়োগ করে কেবল মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। ইমাম সাহেবরা মসজিদে বয়ানের সময় এবং পুরোহিতরা মন্দিরে ভক্তদের মাঝে মাদকের কুফল তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য রাখবেন।”
তিনি আরও যুক্ত করেন যে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে তরুণ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া কেবল গাছের চারা বিতরণেই সীমাবদ্ধ না থেকে নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির আহ্বান জানান তিনি।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. নোমান হোসেন, জেলা প্রশাসক, ঝিনাইদহ
মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, পুলিশ সুপার, ঝিনাইদহ
জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
মুন্সি কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি, জেলা বিএনপি
আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সভাপতি, জেলা বিএনপি
আব্দুল মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ,

Update Time : ১২:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬