
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে বস্তা বন্দী যুবতীর লাশ উদ্ধার হয়েছে আজ
ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন নামের এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে প্রতিবেশীরা ঘরের এক পাশের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন।
কোনো সাড়া না পেয়ে পেছনের খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে খুশির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
নিহতের গলায় ফাঁস লাগানো আকৃতির দাগ রয়েছে এবং লাশের পাশেই
ওড়না পাওয়া গেছে।
স্থানীয়দের তথ্যমতে, খুশি এক সপ্তাহ আগে এই বাসাটি ভাড়া নেন। গতকাল মঙ্গলবার
(১২ মে) রাতে হোটেলের কাজ শেষে তাঁর স্বামী পরিচয়ে এক ব্যক্তি তাঁর সাথে ওই বাড়িতে এসেছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান,
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সর্বশেষ খবর জানা যায় ।
Reporter Name 


















