ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ১০ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, কৌশলে বেঁচে ফিরল আমির হামজা,

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১০৮ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের আরাপপুর সিটি কলেজ পাড়া এলাকা থেকে আমির হামজা (১০) নামের এক শিশুকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক অজ্ঞাত অপহরণকারী।

তবে শিশুটির বুদ্ধিমত্তা এবং সাহসিকতার কারণে সে অপহরণকারীদের কবল থেকে অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছে। সোমবার
(৮ জুন, ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে।

আমির হামজা আরাপপুর সিটি কলেজ পাড়ার স্থানীয় এক বাসিন্দার সন্তান এবং সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু আমির হামজা আরাপপুর সিটি কলেজ পাড়া এলাকার বাসার পাশে প্রাইভেট পড়তে বের হয় ,

এ সময় ২ জন ব্যক্তি এসে তাকে একা পেয়ে একটি মোটরসাইকেলে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
শিশু হামজার বুদ্ধিমত্তা ও
বেঁচে ফেরা
অপহরণকারী যখন তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন শিশু আমির হামজা ভয় না পেয়ে চরম সাহসিকতার পরিচয় দেয়।

সে সর্বশক্তি দিয়ে চিৎকার শুরু করে এবং অপহরণকারীর হাতে কামড় দিয়ে নিজেকে মুক্ত করে।

শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসতে থাকলে অপহরণকারী গণপিটুনির ভয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন শিশু আমির হামজাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ঘটনার পর থেকে শিশুটি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
এলাকাবাসীর উদ্বেগ ছড়িয়ে
পড়েছে, এই ঘটনার পর আরাপপুর সিটি কলেজ পাড়া এলাকায় সাধারণ অভিভাবক ও বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা ছোট ছেলে-মেয়েদের একা বাইরে না ছাড়ার এবং অপরিচিত কারো সাথে কথা না বলার জন্য সচেতনতা বাড়াচ্ছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সিটি কলেজ পাড়া এলাকায় এক শিশুকে অপহরণ চেষ্টার খবর আমরা পেয়েছি।

খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদ রয়েছে। এই চক্রটিকে চিহ্নিত করতে এবং জড়িত অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,

ঝিনাইদহে ১০ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, কৌশলে বেঁচে ফিরল আমির হামজা,

Update Time : ০১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬