
সিনিয়র রিপোর্টার: মোঃ রাকিবুল ইসলাম মিঠু
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদর দপ্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে টাঙ্গাইল জেলা শাখাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) টাঙ্গাইল সদর উপজেলার জগলু রোড ফলপট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পরিমল বর্মন, কার্যনির্বাহী সভাপতি যতীন্দ্র কুমার সরকার, সহ-সভাপতি বাসুদেব শীল এবং সাংগঠনিক সচিব স্বপন কুমার মণ্ডল। এছাড়াও সংস্থার নবনিযুক্ত উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
মতবিনিময় সভায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যরা মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম মিঠু-এর নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 



















