ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮৮ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় মো. ফয়সাল (৪০) চালিত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

বিশেষ অভিযানে ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

Update Time : ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬