ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৬৩ Time View
Print

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে দিনে-দুপুরে ভ্যানগাড়ি ছিনতাইয়ের চেষ্টা চলাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নান্দোপাড়া বিলের মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন ভ্যানচালক আবু তাহের (৪৫)। তিনি নান্দোপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলেই স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করা হয়, তবে তার এক সহযোগী পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও একই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। আটককৃত হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে একই এলাকায় এক এনজিও কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি সদ্য থানায় যোগদান করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু

দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

Update Time : ১০:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬