ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ি’ ঘিরে সামসুল হক খান স্পোর্টস ক্লাবে উৎসবের আমেজ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View
Print

‘ মো. রবিউল হাসান, স্টাফ রিপোর্টার ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকে সামনে রেখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্পোর্টস ক্লাবের সদস্যরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন এবং প্রতিযোগিতায় তাদের সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন। সংশ্লিষ্টরা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক। ‘নতুন কুঁড়ি’র মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। প্রতিযোগিতায় সামসুল হক খান স্পোর্টস ক্লাবের শিক্ষার্থীরা ভালো করবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ!

নতুন কুঁড়ি’ ঘিরে সামসুল হক খান স্পোর্টস ক্লাবে উৎসবের আমেজ

Update Time : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬