ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর’ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৪ Time View
Print

মোঃ রাসেল শেখ, ব্যুরো প্রধান নাটোর :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের মূল ফটকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। সভায় বক্তারা অনলাইনে ভূমি সেবাকে আরও সহজতর ও জনবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভূমি সংক্রান্ত আধুনিক সেবার বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, উপজেলা প্রেসক্লাব (নলডাঙ্গা) সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখসহ ভূমির মালিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর’ উদ্বোধন

Update Time : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬