ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৬ Time View
Print

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সেকে পথ রোধ করে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে মোঃ রানা (৩৩) নামে এক যুবক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রানা রাজবাড়ী পৌর শহরের চর লক্ষীপুর ৭ নম্বর ওয়ার্ডের মোঃ আশরাফ গাজীর ছেলে।

শনিবার (৯ মে) রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রাইভার কনস্টেবল মোঃ বকুল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অভিযুক্ত রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা কনস্টেবলকে গালিগালাজ করেন।

পরে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত রানা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন।

এসময় তিনি গাড়ির গেট খুলে কনস্টেবল বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় অভিযুক্ত রানাকে আটক করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু

পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার

Update Time : ১১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬