ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

স্টাফ রিপোর্টার: আঃ মান্নান টিপু

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) এবং সিএনজিচালিত: বিবি অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক:= বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছেলে। জুম্মান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল (এম এ) মাদ্রাসা থেকে ২০২৬ ইং সালে অনুষ্ঠিত দাখিল (এসএসসি) পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

Update Time : ১১:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬