ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা বিএনপির হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করলেন শামসুল কবির ফরহাদ

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৯ Time View
Print

রাসেল মাহমুদ,স্টাফ রিপোর্টার:

বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বরিশাল জেলা বিএনপি এবং দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করে জানান,
“আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি দলীয় হাইকমান্ডের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।”
শামসুল কবির ফরহাদ অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল তাকে দল থেকে দূরে সরিয়ে রাখতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন এবং সবসময় দলের আদর্শে অবিচল থেকেছেন।
স্থানীয় সমর্থকদের দাবি অনুযায়ী, তিনি একজন পরিচ্ছন্ন ও সমাজসেবামুখী রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। তাদের ভাষ্য, শায়েস্তাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক তিনি। তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়দের পক্ষ থেকে আরও বলা হয়েছে, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণিত করা হলে পূর্ণ মর্যাদায় দায়িত্বে বহাল রাখার দাবি জানানো হবে।”
উল্লেখ্য, বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। ঘটনাটি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ গোলচত্বরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

বরিশাল জেলা বিএনপির হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করলেন শামসুল কবির ফরহাদ

Update Time : ১২:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬