ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ৮টি কম্পিউটার চুরি: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ১২:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ Time View
Print

এম এ মজিদ নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজ থেকে কয়েক বছর আগে চুরি হওয়া ৮টি কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

​স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তার কাজে নৈশপ্রহরী নিয়োজিত থাকা সত্ত্বেও এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত চুরির কার্যকর কোনো তদন্ত কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

​সরকারি সম্পদ চুরির মতো গুরুতর ঘটনা ধামাচাপা পড়ে থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

​এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তুলতে ৫০ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ বালিয়াডাঙ্গীতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ৮টি কম্পিউটার চুরি: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

Update Time : ১২:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬