
মোঃ নুরনবী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ্-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুরজ্জামান চৌধুরী রাশেদ-এর সঞ্চালনায়
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম এমপি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাকসুদুল ইসলাম মুন্না।
স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ ইউসুফ আলী, সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক ডক্টর. টি এম মাহাবুবর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আবেদুর রহমান, মোঃ খুরশিদ আলম, ডা. মোঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, মোঃ মামুন আক্তার সবুর এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান।
এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন।
কর্মীসভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কর্মীসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Reporter Name 


















