ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজার হাতে চাচা খুন!

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১০৫ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হামলায় নিয়ামত আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কামালহাট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে টাকা-পয়সার লেনদেন নিয়ে নিয়ামত আলীর সঙ্গে তার এক ভাতিজার বিরোধ চলছিল।

ঘটনার দিন সেই বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত আলী গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ, পিকনিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভাতিজার হাতে চাচা খুন!

Update Time : ১১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬