ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় বিএনপি অফিস ও দোকানঘরে ‘জয় বাংলা’ স্লোগান লিখে উত্তেজনা, ছাত্রলীগ কর্মী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৭৭ Time View
Print

সিনিয়র স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু:

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় দোকানঘর ও বিএনপি অফিসের শাটার এবং টিনশেডের বেড়ায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। ধস্তাধস্তির মধ্যে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে নতুন বাজার এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির। আহত যুবদল নেতা হলেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নূরনবী ছৈয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নতুন বাজার এলাকার কয়েকটি দোকানঘর এবং বিএনপি অফিসের শাটার ও টিনশেডের বেড়ায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাজারে অবস্থানরত শফিক মিরকে আটক করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে যুবদল নেতা নূরনবী ছৈয়াল আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মনপুরা উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করা শর্তে দাবি করেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তারা আটক শফিক মিরের মুক্তির দাবি জানিয়ে ঘটনার নিন্দা জানান।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত যুবদল নেতার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, নতুন বাজার এলাকার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মনপুরায় বিএনপি অফিস ও দোকানঘরে ‘জয় বাংলা’ স্লোগান লিখে উত্তেজনা, ছাত্রলীগ কর্মী আটক

Update Time : ১২:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬