ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহেশপুর উপজেলার উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার।

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৬ জুলাই ২০২৬) মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মহেশপুর-এর আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন সহ আরো অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তারা । প্রথমে উপজেলা চত্বর থেকে একটি মনোমুগ্ধকর র‍্যালি অনুষ্ঠিত হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরেই রেলিটি ফিরেআসে । প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মতিয়ার রহমান গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের প্রসার এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, গ্রামকে উন্নত ও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
এ বছরের পল্লী উন্নয়ন দিবস এর প্রতিপাদ্য ছিল— “উন্নত স্মার্ট সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। পল্লী উন্নয়ন দিবস ২০২৬ এর আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব এ টি এম খাইরুল আনাম, মহেশপুর উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহেশপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে যশোরে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।

Update Time : ১১:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬