ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫৮ বিজিবি,

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩৪ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জন বাংলাদেশিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৮ বিজিবি) জোরালো পদক্ষেপ ও তীব্র বাধার মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ঝিনাইদহ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, ২৫ জুলাই (শনিবার) সামন্তা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ অবৈধভাবে ৬ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে সীমান্তে অবস্থান নেয় এবং কঠোর প্রতিরোধ গড়ে তোলে। পুশইনের চেষ্টা করা ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।

বিজিবির টহল দলের কড়া প্রতিরোধের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে না পেরে সীমান্তের জিরো লাইনের সংলগ্ন ভারতের অভ্যন্তরে আটকে রেখেছে।

ঘটনার পর থেকে সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে ৫৮ বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মহেশপুর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫৮ বিজিবি,

Update Time : ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬