
মোঃ শফিকুর রহমান,জেলা প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাবে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমী, উপদেষ্টা মোঃ সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল-এর জন্মদিন উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মিরপুর এলাকার প্রায় দেড়শ থেকে দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা বিনিময় এবং প্রাণবন্ত মিলনমেলায় পুরো অনুষ্ঠানটি উৎসবের আবহে পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা, জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান, দৈনিক খবর বাংলাদেশ-এর সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ জাকির হোসেন মোল্লা এবং উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান খান সর্বসম্মতিক্রমে গঠিত মিরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে এস এম বদরুল আলম সভাপতি, মোঃ শিহাব উদ্দিন সাধারণ সম্পাদক এবং মোঃ শফিকুল ইসলাম সাইমন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ রাহাত খান, এস এম ইসলাম উকিল ও মাইনুল ইসলাম পলাশ; সহ-সভাপতি হিসেবে নজরুল ইসলাম টুটুল, মোহাম্মদ খাইরুল ইসলাম, শাহিনুজ্জামান ও শফিকুল ইসলাম রাজু; এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম, সুমন খান, মুন্না, মঞ্জুর আহমেদ ও জিএস জয় নির্বাচিত হন।
অনুষ্ঠানে এম এ গাফফার, এম এ মালেক, ডালিয়া মির্জা, রিয়া মনি, দুলাল হোসেনসহ অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি এস এম বদরুল আলম বলেন,
“মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে আমরা সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন,
“প্রধান উপদেষ্টা তালুকদার রুমী সবসময় সাংবাদিকদের অভিভাবক হিসেবে পাশে থেকেছেন। তাঁর দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করে। পাশাপাশি সালমান ফারসি ও নজরুল ইসলাম টুটুলের অবদানও অত্যন্ত প্রশংসনীয়। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাব।”
উপদেষ্টা মোঃ জাকির হোসেন মোল্লা বলেন,
“তালুকদার রুমীর নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংবাদিকবান্ধব মনোভাব আমাদের জন্য অনুকরণীয়। একই সঙ্গে সালমান ফারসি ও নজরুল ইসলাম টুটুলের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
উপদেষ্টা খান সেলিম রহমান বলেন,
“মিরপুর প্রেসক্লাব আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে প্রধান উপদেষ্টা তালুকদার রুমীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নবগঠিত কমিটির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে এই কমিটি সফল হবে বলে আমি বিশ্বাস করি। আমি তিন বিশিষ্ট ব্যক্তির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান খান বলেন,
“এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।”
সিনিয়র সহ-সভাপতি ও সমকাল-এর সিনিয়র রিপোর্টার সৈয়দ সিরাজুস সালেহীন রাহাত বলেন,
“তালুকদার রুমী সাংবাদিকদের জন্য একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও পরামর্শ আমাদের পেশাগত পথচলায় অনুপ্রেরণা জোগায়। নতুন কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ বলেন,
“আজকের এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। জন্মদিনের তিন গুণী ব্যক্তিত্বের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”
সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“আপনাদের ভালোবাসা ও আন্তরিকতাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মিরপুর প্রেসক্লাব পরিবার সবসময় ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।”
প্রধান উপদেষ্টা তালুকদার রুমী বলেন,
“সাংবাদিকতা একটি মহান দায়িত্বের পেশা। সত্য, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। মিরপুর প্রেসক্লাবকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে নবীন ও প্রবীণ সাংবাদিকরা সমানভাবে সহযোগিতা, প্রশিক্ষণ ও পেশাগত সহায়তা পাবেন।”
উপদেষ্টা মোঃ সালমান ফারসি বলেন,
“সাংবাদিকদের মধ্যে ঐক্যই একটি শক্তিশালী গণমাধ্যমের ভিত্তি। আমরা সবাই একসঙ্গে কাজ করলে মিরপুর প্রেসক্লাব দেশের অন্যতম আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত হবে। নবগঠিত কমিটির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও পূর্ণ সমর্থন রইল।”
অনুষ্ঠানের শেষ পর্বে তিন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে তাঁদের সম্মান জানান এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সবশেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা মিরপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মিরপুর প্রেসক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Reporter Name 


















