ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবদল নেতা হত্যায় জড়িত সেই ধামা ইলিয়াস’ ঢাকায় গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৪ Time View
Print

এস এম জসিম: বিশেষ প্রতিনিধি -চট্টগ্রামের

রাউজানে বহুল আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি এবং একাধিক হত্যা মামলার অভিযুক্ত ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
তার গ্রেপ্তারে রাউজানে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সংশ্লিষ্টরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত সোমবার ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটের স্বার্থে পুলিশের আবেদনের পর আদালত রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. ইলিয়াস সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন। ইলিয়াসের বিরুদ্ধে রাউজান থানায় ১৬টিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে রাউজান থানায় তিনটিসহ মোট পাঁচটি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তবর্তী শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তুলতে ৫০ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ বালিয়াডাঙ্গীতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

রাউজানে যুবদল নেতা হত্যায় জড়িত সেই ধামা ইলিয়াস’ ঢাকায় গ্রেফতার

Update Time : ১২:১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬