ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮২ Time View
Print

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ ০৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক সোয়া ৮ টার দিকে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মো: আসলামের ছেলে মো: রব ওরফে রবিন (৩৫) এবং মৃত ইনারুল ইসলামের ছেলে মো: ইমন ইসলাম সবুজ (২২)- কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪শ ২০ টাকা জব্দ করা হয়। এছাড়াও সবুজের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪শ ৪৫ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরএমপির রাজপাড়া থানায় ১৩টি এবং বোয়ালিয়া থানায় ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় ৪টি মামলার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১২:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬