ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৮৪ Time View
Print

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের রামু থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার পূর্ব ওমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মাজেদ (৪৭) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার মৃত গোলাম সোবহানের ছেলে। র‌্যাব জানায়, ২০২০ সালে চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে, আব্দুল মাজেদ রামুর পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানায়, মাদক নির্মূল ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

Update Time : ০৮:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬