ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন ভোলা প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের চতলা ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নূরনবী (পিতা: মোঃ আব্দুল বারেক মিয়া) আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে চতলা বাজারের পশ্চিম পাশে মাজিবাড়ি এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা আগামীকাল মঙ্গলবার চতলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের ধৈর্য ধারণের জন্য দোয়া চাওয়া হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু

Update Time : ০২:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬