ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৯ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) ভোরে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪৮৬ বোতল অবৈধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত।

শার্শা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার

Update Time : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬