ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৮ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

প্রতারনার মাধ্যমে করে শিশু সন্তানকে আটকে রেখে বিদেশে পাচারের উদ্দেশে গোপনে স্বামীর অনুপস্থিতিতে পাসপোট তৈরী সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়া পাড়ার বাসিন্দা স্বামী টিপু সুলতান বাদী হয়ে স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ইটালী প্রবাসী বোন রুজি ফারহানা/রোজী ফরহাদকে বিবাদী করে মোকাম কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২৮৯/২০২৬, গত ২২/০৬/২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধি (ঈৎচঈ) এর ১০০ ধারায় মামলা দায়ের করেন। উল্লেখ্য কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে বা জোরপূর্বক আটক বা বন্দি করে রাখা হয়, তবে তাকে দ্রুত উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি করা যায়। কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়ে পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেন।
মামলা দায়েরের পূর্বে বিষয়টির সমঝোতা করনের লক্ষ্যে বাদী পক্ষ কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলেও সেখানে কোন আপোশ না হওয়ায় নারী ও শিশু আদালতে তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য মামলা দায়ের করেন। মামলার কপিতে উল্লেখ আছে যে, বাদীর স্ত্রী যৌতুক লোভী, উচ্ছশৃঙ্খল অবাধ্য বেপরোয়া ও আইন অমান্যকারী মহিলা। বাদীর সাথে গত ইং ০৯/০৪/২০১৫ তারিখে পারিবারিক ও সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর স্ত্রীর সাথে ঘর সংসার করা কালে তার গর্ভে ০১ টি কন্যা সন্তান ও ০১ টি পুত্র সন্তান জন্ম গ্রহন করেন যার নাম তিতলি, বয়স অনুমান ০৯ বছর ও তায়েক আহম্মেদ, জন্ম তারিখ ০৫/১১/২০২১ ইং। কিন্তু টিপুর সাথে স্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘর সংসার করাকালীন সময়ে তার বোন ইটালী প্রবাসী রুজি ফারহানা/রোজী ফরহাদের কুপ্ররোচনায় বাড়ীর ৫ কাঠা জমি দাবী করে না পাইয়া পরিবারের সদস্যকে না বলিয়া উচ্ছৃঙ্খল জীবন যাপন করিতে থাকে এবং একপর্যায়ে তার স্ত্রী গত ২০/০৫/২০২৬ তারিখে গহনা পত্র ও নগদ ২,৭০,০০০/= (দুই লক্ষ সত্তর হাজার) টাকা নিয়ে চলে গিয়ে টিপুকে তালাকের হুমকি প্রদান করিতেছে এবং তার শিশু পুত্রকে লইয়া বিদেশ চলে যাওয়ার হুমকি দিতেছে ইটালী প্রবাসী রুজি ফারহানা/রোজী ফরহাদকে দিয়ে। শিশু নাবালক পুত্র সন্তানকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য গোপনে পাসপোর্ট তৈরী করেন। টিপু বিষয়টি জানতে পেরে সন্তানকে বিদেশ নিয়ে যেতে নিষেধ করলে দুই বোন উক্ত সন্তানকে বিদেশ নিয়ে যাবে বলে টিপুকে স্পষ্ট জনিয়ে দেয় এবং বলে যে, তোর সন্তান তুই আর কোন দিনই পাবি না আমরা বিদেশ নিয়ে যাব পারলে তুই ঠেকা’ বলিয়া ধামকি দিয়া টিপুকে বাড়ী হইতে বাহির করিয়া দেয়। বর্তমানে টিপুর সাথে তার সন্তানের দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাধ পাড়ার বাসিন্দা টিপুর স্ত্রীর বোন ইটালী প্রবাসী রুজী ফারহানা/রোজী ফরহাদের বাড়ীতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তবে তার আপন ভাই আলী হোসেন ও ভাবী হীরাকে পটাওয়া গেলে তারা বলেন, রোজী ফরহাদ গত ১৫ বছর আগে ইটালীতে গিয়ে মালোয়েশিয়ান এক ব্যক্তির (খ্রীষ্টান) সাথে বিবাহ করে ইটালীর বাসিন্দা হয়ে অত্র এলাকার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রচুর পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ননদ আমাকেও ছাড়েনি আমার মেয়েকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে ৮৫ হাজার টাকা, এই টাকা আদায়ের জন্য কুষ্টিয়া মডেল থানায় গত ২৪/০৬/২০২৬ তারিখে অভিযোগ দায়ের করেও কোন ফল পাই নাই। তিনি আরো বলেন, এই রোজী ফরহাদ বর্তমানে বিদেশ থেকে এসে আমাদের বাড়ীতে না উঠে কুষ্টিয়া পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনে বাসা নিয়ে আত্বগোপনে আছে। না থাকার কারন জানতে চাইলে তিনি বলেন, এখানে উঠলে পাওনাদাররা এসে ঝামেলা করবে সেজন্যই মজমপুরে বাসা নিয়ে দুই বোন আছেন।
বাদী ও তার পরিবার এবং ভুক্তভোগী ব্যক্তিগন মাননীয় বিজ্ঞ আদালত সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবী জানিয়ে বলেন, প্রতারক শিশু পাচারকারী সাবিনা ইয়াসমিন ও তার ইটালী প্রবাসী বোন রুজি ফারহানা/রোজী ফরহাদের সুষ্ট বিচারের দাবী জানান এবং সে যেন আর বিদেশ যেতে না পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা

Update Time : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬