
আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি :
শৈলকুপায় শিক্ষার্থীদের মধ্যে ইসলামী ইতিহাস, মূল্যবোধ ও জ্ঞানচর্চার বিকাশে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ওয়াজেদ আলীর আয়োজনে বুধবার (২০ মে) বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের মৌবন স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শিক্ষক ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক এএসএম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রভাষক আলমগীর জলিল, মনিরুল ইসলাম এবং মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিক শিক্ষা ও ইতিহাসচেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
Reporter Name 


















