ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৪ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

অধিকাংশ সংবাদমাধ্যম যখন বেতন-ভাতার বিষয়টি আড়ালে রাখে, সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্মানজনক বেতনের ঘোষণা দিয়ে এশিয়া পোস্ট যে সাহসিকতা দেখিয়েছে, তা বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক বিরল এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই একটি পদক্ষেপই প্রমাণ করে তারা সাংবাদিকতার পেশাদারিত্ব এবং কর্মীদের মর্যাদাকে কতটা গুরুত্ব দেয়। এশিয়া পোস্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনে আমন্ত্রিত অতিথিদের কণ্ঠে বারবার এভাবেই উঠে আসছিল প্রতিষ্ঠানটির শুরুর দিকের সেই সাহসী পদক্ষেপের কথা।

সোমবার (১১ মে) দিনব্যাপী সাতক্ষীরার আকাশ-বাতাস যেন মেতে ছিল এশিয়া পোস্টের উৎসবে। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছিল নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাঠপর্যায়ের সাংবাদিক এবং তরুণ সমাজকর্মীদের অন্তহীন শুভকামনা। জেলাজুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, গণমাধ্যমের ভিড়ে একটি বস্তুনিষ্ঠ ও শক্তিশালী কণ্ঠস্বরের জন্য কতটা মুখিয়ে ছিল উপকূলীয় এই জনপদ।

রাজধানীর প্রধান কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শুরু হয় স্থানীয় পর্যায়ের উদযাপন। প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সুধী সমাজের উপস্থিতিতে সভাঘরটি পরিনত হয়েছিল এক মিলনমেলায়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এর সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আই এর সাতক্ষীরায় প্রতিনিধি এড আবুল কালাম আজাদসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যগণ একসময় উপস্থিত ছিলেন।

সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম বিপ্লব হোসেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

Update Time : ১০:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬