ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩৬১ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ আমিনুর রহমান, সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলা। স্বাগত বক্তব্য রাখেন, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী। সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহছান রাজিবসহ অন্যারা। বক্তারা বলেন, দেশে সংবাদ ভিত্তিক টেলিভিশনে সময় টিভির বিকল্প নেই। সময় টিভি দেশের নির্যাতিন নিষ্পেষিত মানুষের কথা বলে। আপামর জনসাধারণের কথা বলে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা অনিয়ম দুর্নীতির কথা বলে। যে কারনে সময় টেলিভিশনের জনপ্রিয়তা বেড়েছে। দেশের শীর্ষ গণমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে। অবাধ তথ্য প্রযুক্তির যুগেও দ্রুত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ এগিয়ে সময় টিভি। যুগ যুগ ধরে এভাবে সত্য তথ্য উপস্থাপন করুন। মানুষের পাশে দাড়িয়ে মানবতার জয়গান গেয়ে যাক এই প্রত্যাশা করেন বক্তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত

Update Time : ০৯:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬