ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ৪৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৮ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় সমন্বিত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকালে অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্যাটালিয়ন আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সিভিল সার্জনের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযান চলাকালে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা (ক্লিনিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্টসহ প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় প্রয়োজনীয় নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্ট না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, স্বপ্ন ক্লিনিককে ৩০ হাজার টাকা এবং পাইনিওয়ার ক্লিনিকে ১০ হাজার জরিমানা করা হয়। এ ছাড়া আরও কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

সাতক্ষীরায় ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ৪৫ হাজার টাকা জরিমানা

Update Time : ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬