ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৩ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়ায় গলায় ফাঁস দেয়া রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭) জুলাই) ভোর রাতে উপজেলার বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত ওই গৃহবধূ বসন্তপুর গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

জানা গেছে, সোমবার রাতে রহিমার সাথে তার পুত্রবধূর ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে স্বামী অজিয়ার রহমানের সাথেও বাকবিতন্ডা হয়। পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনে একটি আম গাছে রহিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।

সকালে পরিবারের লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশের খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন ঘটনার সততা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির কৃষি ভর্তুকির দ্বিতীয় ধাপের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে ফতেপুর ইউনিয়নের কৃষকরা

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১২:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬