ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪২ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বীথিকা বিনতে হোসেনকে ছয়টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বীথিকাকে লক্ষ্মীপুর ও সাতক্ষীরার পাশাপাশি খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলার সাংগঠনিক কার্যক্রমে তিনি সমন্বয়কের ভূমিকা পালন করবেন। দলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাঁর ওপর এই অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন দায়িত্বের আওতায় তিনি সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন। বীথিকা বিনতে হোসেন বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তিনি নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দলীয় নেতারা মনে করছেন, নতুন দায়িত্ব পাওয়ার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড!

সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা

Update Time : ০২:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬