ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সংঘটিত সশস্ত্র হামলা, অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হ্নীলা বাসস্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেট এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত অস্ত্রের মুখে জামাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপহরণের সময় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

এরপর দুর্বৃত্তরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পাশের এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।

একজন সাবেক জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর ওপর এমন সশস্ত্র হামলা ও অপহরণের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বিভিন্ন মহল বলেছে, এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আহত জামাল উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি

Update Time : ১২:৪২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬