
উপশিরোনাম:
আব্দুল মান্নান আকন্দ সভাপতি, আতাউর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
সিনিয়র স্টাফ রিপোর্টার, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির পরিচিতি ও কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. আব্দুল মান্নান আকন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহ মো. রেদওয়ানুর রহমান, এটিএম ঈমান আলী মামুন, মো. এমদাদুল হক, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, সদস্য সচিব মো. আতাউর রহমান মুকুল, মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, মো. শামীম মিয়া, মো. আনিসুর রহমান আগুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং গণমুখী সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব হবে সাংবাদিকদের একটি দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সেবামূলক সংগঠন।
পরে দীর্ঘ আলোচনা ও সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোজাহারুল ইসলাম।
নবগঠিত কমিটিতে মো. আব্দুল মান্নান আকন্দ সভাপতি এবং মো. আতাউর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাহ মো. রেদওয়ানুর রহমান, এটিএম ঈমান আলী মামুন, মো. এমদাদুল হক, মো. সফিকুল ইসলাম রাজা ও মো. আবুল খায়ের মাহমুদ হাসান; সহ-সাধারণ সম্পাদক মো. শহিদার রহমান জাহাঙ্গীর; সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার শাহীন; কোষাধ্যক্ষ মো. হযরত বেল্লাল; দপ্তর সম্পাদক মো. শামীম মিয়া; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মতিন সরকার; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনিসুর রহমান আগুন; ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. মোজাফ্ফর হোসেন, এ এস এম নুলুল আখতার মজনু ও মো. রুবেল মিয়া।
সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সুন্দরগঞ্জে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 



















