ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেলকুপি সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মোবাইল ফোন আটক।

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১২৪ Time View
Print

মোঃ মুকুল হক, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে ব্যাটালিয়নের অধীন তেলকুপি বিওপির নায়েক মো. আব্দুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়।
এসময় মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করা হয়। আটককৃত মোবাইল ফোনগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

তেলকুপি সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মোবাইল ফোন আটক।

Update Time : ০২:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬