ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ রক্ষায় নদীতে বিরতি, জেলেদের পাশে সরকারি সহায়তা

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৯৬ Time View
Print

মোঃ জিহাদ তজুমদ্দিন,উপজেলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এছাড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন জানান, উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা চাচড়া, চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১৮০০ জেলের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আটা, আলু, মসুর ডাল, চিনি, লবণ ও সয়াবিন তেল।

জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪০ হাজার।
ইতোমধ্যে জনপ্রতি ১৬০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়েছে। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলার প্রায় ১৩ হাজার জেলের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

ইলিশ রক্ষায় নদীতে বিরতি, জেলেদের পাশে সরকারি সহায়তা

Update Time : ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬