ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম হযরত আলীর হত্যার বিচার দাবিতে তালতলীতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫৪ Time View
Print

এইচএম রবিউল, তালতলী প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলা-তে এতিম কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় উপজেলার চরপাড়া বাজারে হরিণখোলা ও চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এসময় পুরো এলাকা বিচার দাবির স্লোগানে উত্তাল হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল টাকার জোরে হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, মামলার ২ নম্বর আসামি বশির হত্যাকাণ্ডের আগেই দম্ভোক্তি করে বলেছিল, হাসপাতালের চাকরির প্রভাব ব্যবহার করে ময়নাতদন্তের রিপোর্টও নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এ বক্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, এতিম হওয়ায় হযরত আলীর পরিবারকে দুর্বল মনে করে একটি চক্র বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো টাকার প্রভাব বা ক্ষমতার দাপটে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে দেওয়া হবে না। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের চাচা হাবিব মুসল্লি বলেন, আমার ভাতিজা এতিম ছিল। ওর বাবা-মা নেই বলেই কি ওর হত্যার বিচার হবে না? আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসময় খুনিদের ফাঁসি চাই, এতিম হযরত আলীর হত্যার বিচার চাই, টাকার কাছে মানবো না হার—চাই সুষ্ঠু বিচারসহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চরপাড়া বাজার। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সকল আসামির গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল।

এতিম হযরত আলীর হত্যার বিচার দাবিতে তালতলীতে মানববন্ধন

Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬