আরিফুল ইসলাম কাজল সিনিয়র বিনোদন প্রতিনিধি ঢাকা মহানগর উত্তর জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা মিতা (মিতা মল্লিক নামে পরিচিত) বলেছেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিজ্ঞতা থেকেই তিনি সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, ২০১৫ সাল থেকে দলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠেন তিনি। দলের জন্য গান লেখা ও গাওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলার শুরু। তার প্রথম রেকর্ডকৃত গান “মা আমার মা খালেদা জিয়া মা”—যার মাধ্যমে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারেন। পরবর্তীতে জাবেদ আহমেদ কিসলু-এর মাধ্যমে জাসাসের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে রাজনৈতিক সম্পৃক্ততা আরও দৃঢ় করেন বলে জানান তিনি। তার দাবি, রাজনৈতিক সম্পৃক্ততা তুলনামূলক কম সময়ের হলেও দলের প্রতি দায়িত্ববোধে কখনো ঘাটতি রাখেননি এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। মিতা বলেন, বিএনপি সরকারের সময় পারিবারিকভাবে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে পরিচয়ের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তার মধ্যে জন্ম নেয়। সেই স্বপ্ন থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংগীতচর্চা ও সাংগঠনিক কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন। নিজেকে নেতৃত্বের জন্য যোগ্য মনে করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সৈনিকের সন্তান হিসেবে দেশপ্রেম ও জনকল্যাণে কাজ করার মানসিকতা তার রয়েছে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাসী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে চান। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখার পাশাপাশি মেধার মূল্যায়ন এবং সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করার সক্ষমতাকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে নিজেকে আরও প্রস্তুত করতে চান এবং ভবিষ্যতেও দল ও দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম :
জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা
-
Reporter Name - Update Time : ০৯:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ৮০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ















