ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় জেলা পুলিশের সমন্বিত সাঁড়াশি অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪১ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি-

অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ

চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধপ্রবণতা ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা ডিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে ব্যাপক তল্লাশি চালানো হয়। অপরাধীরা যাতে পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতি ও বিচ্ছিন্ন বসতিগুলোকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে বিভিন্ন সন্দেহভাজন আস্তানায় অভিযান ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে ৬ জনকে আটক এবং রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে দুর্গম এলাকাগুলোতে অপরাধীদের অবস্থান শনাক্তকরণ, তাদের সম্ভাব্য আস্তানা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

অপরাধী যে দুর্গম পাহাড়েই আশ্রয় গ্রহণ করুক না কেন, অপরাধ করে কোনোভাবেই আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। সাধারণ মানুষের জানমাল, নিরাপত্তা ও নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধীদের অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকা এবং অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় জেলা পুলিশের সমন্বিত সাঁড়াশি অভিযান

Update Time : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬