ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১২৯ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান মিয়া (৪৪) কে কক্সবাজারে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-১৫। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ এবং র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। দুপুর ৩টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান মিয়ার পিতার নাম আব্দুল মালেক। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার প্রফেসর বাড়ি বাইড়া গ্রামে। র্যাব সূত্রে জানা যায়, হান্নান মিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ডাকাতি মামলার (মামলা নং-০৭, তারিখ ০৬ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৪, পেনাল কোড ১৮৬০) তিন নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

Update Time : ১০:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬