ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের দুই ভাই-বোন তাদের

এলএসটিডি প্রকল্পের আওতায় ধনবাড়ীতে ব্রি ধান–১০২ ও ব্রি ধান–১০৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, ডিস্টিক ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল: এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইলের তত্ত্বাবধানে ধনবাড়ী উপজেলার কিসামত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

মোঃ পারভেজ, কালীগঞ্জ ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

তিন ম্যাচে তিন হ্যাটট্রিক: লালপুরের আলেয়ার স্বপ্ন এখন বিশ্বমঞ্চে* মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ টুর্নামেন্টে টানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আলেয়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে শিরোপা জিতিয়েছে। প্রথম ম্যাচে নাটোর পৌরসভাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে একাই করেন তিন গোল। দ্বিতীয় ম্যাচে সিংড়ার বিপক্ষে দল জেতে ৬-০ ব্যবধানে, সেখানেও হ্যাটট্রিক করেন আলেয়া। ফাইনালেও থামেনি তার গোলবন্যা। গুরুদাসপুরের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আবারও তিন গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলেয়া। স্থানীয় ক্রীড়াঙ্গনে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। চার বোন ও এক ভাইয়ের সংসারে বেড়ে ওঠা আলেয়ার ফুটবলযাত্রা সহজ ছিল না। অভাবের মধ্যেও কৃষক বাবার উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। বর্তমানে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির খেলোয়াড় হিসেবে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে সে। আলেয়ার স্বপ্ন, একদিন বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। স্থানীয় ক্রীড়ানুরাগীদের বিশ্বাস, যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে এই কিশোরী দেশের নারী ফুটবলে বড় সম্পদ হয়ে উঠতে পারে। প্রত্যন্ত গ্রামের ছোট্ট কুঁড়েঘর থেকে উঠে আসা আলেয়ার এই সাফল্যের গল্প এখন নাটোরজুড়ে অনুপ্রেরণার নাম। তার পায়ের জাদুতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে লালপুরের মানুষও।

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত

ঈশ্বরদীতে ক্লাস চলাকালীন প্লাস্টিকের ডোপ থেকে ছড়ানো গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, এলাকায় চাঞ্চল্য

রিনা আক্তার আঁখি, স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ছড়িয়ে পড়া অস্বাভাবিক গন্ধে শতাধিক শিক্ষার্থী

গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -০২

রিনা আক্তার আখি, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার

ইলিশ রক্ষায় নদীতে বিরতি, জেলেদের পাশে সরকারি সহায়তা

মোঃ জিহাদ তজুমদ্দিন,উপজেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮শত জেলের মাঝে খাদ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে ফরিদগঞ্জে ২০ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব ১১ পরিবার

সাখাওয়াত, ভ্রাম্যমান প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের অন্তত ২০টি বসতঘর পুড়ে

বিটিভির ক্যামেরায় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও মানবাধিকার নেত্রী সেহলী পারভীন–এর মতবিনিময়

আরিফুল ইসলাম কাজল, সিনিয়র বিনোদন প্রতিনিধি: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন–এর ক্যামেরায় ধরা পড়া এক বিশেষ আয়োজনে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা