ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কক্সবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : ০১:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬