ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৩৪ Time View
Print

রিনা আক্তার আখি স্টাফ রিপোর্টার টাঙ্গাইলে জনসভায় যোগদানের পথে গাজীপুরে এক সংক্ষিপ্ত কিন্তু অভূতপূর্ব যাত্রাবিরতি করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষের এই বিশেষ মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে নামে হাজারো নেতাকর্মী। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন দিলারা, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। প্রধানমন্ত্রী গাজীপুর-এ পৌঁছালে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারার বলিষ্ঠ নেতৃত্বে পেশাজীবী দলের হাজারেরও বেশি নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম হজরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিশ্ব। শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেত্রী দিলারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই এই রাজনৈতিক ঐক্য ও জনসম্পৃক্ততা।” দিলারার সরাসরি তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও বিশাল এই জমায়েতে জেলা ও মহানগরীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যাত্রাবিরতিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভোলা জেলার লালমোহনে ফরাজগঞ্জ ইউনিয়নে ছেলেমেয়েও স্ত্রী কর্তৃক খুন হল গৃহকর্তা আবু কালাম হাওলাদার।

গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

Update Time : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬